রিটার্ন এবং রিফান্ড পলিসি
কাস্টমারদের সন্তুষ্টি ও ভরসাই সাজশপের প্রথম প্রায়োরিটি। সাজশপ থেকে আপনি যদি ক্ষতিগ্রস্থ, ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পান, অনুগ্রহ করে এটি Shajshop .com-এ ফেরত দিন এবং আমরা প্রতিস্থাপনের ব্যবস্থা করব বা টাকা ফেরত দেওয়া হবে। তবে কিছু শর্ত প্রযোজ্য। বিস্তারিত জানতে রিটার্ন ও রিফান্ড পলিসি দেখে নিন।
- ডেলিভারি পার্সনের সামনে (ঢাকার ভিতরে) অর্ডার চেক করুন।
- যদি কোন ত্রুটি পাওয়া যায়, ছবি সহ যত তাড়াতাড়ি সম্ভব ফেসবুক পেজের ইনবক্সে মেসেজে অবহিত করুন।
- পণ্য ক্ষতিগ্রস্ত হলে তা প্রাপ্তির পর অবিলম্বে অবহিত করতে হবে এবং পণ্যটি প্রাপ্তির দিন থেকে 3 দিনের মধ্যে ফেরত দিতে হবে। (ঢাকার বাইরে) পণ্যটি অবশ্যই অক্ষত থাকতে হবে, তবে ব্যতিক্রম হতে পারে (যদি পণ্যটি ক্ষতিগ্রস্ত হয়)।
- সোয়াচ / ব্যবহার করা এবং লিকুইড / সেমি লিকুইড প্রোডাক্টের ক্ষেত্রে এক্সচেঞ্জ বা রিফান্ডের সুযোগ নেই।
- পণ্য ক্রয়ের পর মত পরিবর্তন অথবা স্মেল ,টেক্সচার , কালার, ডীজাইন ও পণ্য পছন্দ হয়নি এক্ষেত্রে এক্সচেঞ্জ বা রিফান্ডের সুযোগ নেই।
- আপনি যদি প্রোডাক্টের সিল খুলে ফেলেন বা প্রোডাক্টটি আপনাকে স্যুট না করার জন্য ফেরত দিতে চান, এক্ষেত্রে আপনার অভিযোগটি গ্রহণযোগ্য হবে না।
কীভাবে প্রোডাক্ট পাঠাবেন? খরচ কেমন হবে?
- আপনার ঠিকানা যদি ঢাকার মধ্যে হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে নিজে এসে আমাদের অফিসে পণ্যটি রিটার্ন করে দিতে পারবেন অথবা আমাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে পারবেন। অন্যদিকে, আপনার ঠিকানা যদি ঢাকার বাইরে হয় সেই ক্ষেত্রে পণ্যটি কুরিয়ার করে আমাদের ঠিকানায় পাঠাতে পারবেন।
- তবে আপনার ফেরত দেয়া প্রোডাক্ট আমাদের হাতে আসার পর যদি প্রমাণিত হয় যে আপনার অভিযোগটি সঠিক ছিল না, তাহলে পুনরায় সেই প্রোডাক্টটিই আপনাকে পাঠানো হবে। প্রোডাক্টটি ফেরত দেয়া এবং পুনরায় নতুন করে পাঠানোর খরচ এক্ষেত্রে আপনাকে বহন করতে হবে।
কুরিয়ার করার ঠিকানাঃ
Shajshop Limited
Dhaka Cantonment , Dhaka-1212
Phone : +0889696771823